শিরোনাম

| |

আবারও মিয়ানমারে বিক্ষোভে গুলি চললো, ৯ নিহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 3, 2021 12:08 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: মিয়ানমারে ফের পুলিশের গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। টানা বিক্ষোভের অংশ হিসেবে বুধবার রাস্তায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে ২ জন, ইয়াঙ্গুনে একজন, মিংগিয়ান শহরে একজন এবং সাগাইং অঞ্চলের মনওয়া শহরে ৫ জন পুলিশের গুলিতে মারা গেছেন।

বিক্ষোভকারীরা বলেছেন, দেশের কেউ একনায়কতন্ত্র বা সামরিক শাসন চায় না। এটা বোঝানোই আমাদের (বিক্ষোভের) লক্ষ্য।

এদিকে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীকে আটক করে। এর কয়েক দিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

অভ্যত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এসব বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সেই সঙ্গে প্রতিদিন চলছে ব্যাপক ধরপাকড়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ