শিরোনাম

| |

অপহরণ করা স্কুলছাত্রীরা মুক্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 10:54 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ৩শ স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, অপহৃত ওই শিক্ষার্থীদের সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে। রয়টার্স।

এক পুলিশ কর্মকর্তা জানান, গত ২৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রীদের অপহরণ করে একটি বনে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার জামফারা রাজ্যের গভর্নর জানিয়েছেন, স্কুলছাত্রীদের ওই দলটিকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা এখন নিরাপদে আছেন। একটি মিনিবাসে করে ওই শিক্ষার্থীদের একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। ভবনটির বাইরে শত শত মেয়েকে জড়ো হতে দেখা গেছে।

এক টুইট বার্তায় গভর্নর বেলো মাতাওয়ালে বলেন, এটা খুবই আনন্দের যে, অপহৃত শিক্ষার্থীদের মুক্তির খবর সবাইকে জানাতে পারছি। কর্তৃপক্ষ জানিয়েছে ২৭৯ জনকে মুক্তি দেয়া হয়েছে। গত সপ্তাহে অপহৃত শিক্ষার্থীর সংখ্যা ৩১৭ বলে জানানো হলেও তা ভুল ছিল বলে উল্লেখ করা হয়েছে। অপহরণের পর বেশ কয়েকজন স্কুলছাত্রী পালাতে সক্ষম হয়েছিল। সে কারণেই এই সংখ্যায় কিছুটা গরমিল হয়েছে।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপহরণকারীদের দীর্ঘ আলোচনার পর ওই ছাত্রীরা মুক্তি পেয়েছেন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে কোনো মুক্তিপণ দিতে হয়নি বলেও জানিয়েছেন গভর্নর মাতাওয়ালে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ