শিরোনাম

| |

গণমাধ্যমকে অর্থ প্রদানে আইন পাস

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 25, 2021 11:25 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে। বিবিসি।

এই আইন পাসের ফলে ফেসবুক-গুগল তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ আধেয় প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দেবে। আইনটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।

প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেসবুকের সমঝোতা হয়। সমঝোতার পরিপ্রেক্ষিতে ফেসবুক গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয়।

মূলত সমঝোতার আলোকে আইনে সংশোধনী এনে তা গতকাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে পাস করা হয়। তার আগে গত সপ্তাহে সিনেটে আইনটি পাস হয়।অস্ট্রেলিয়া সরকার বলছে, ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড’ নামের এই আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পারিতোষিক নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।

নতুন আইনে সংবাদ আধেয়র জন্য অর্থ পরিশোধের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর দর-কষাকষির সুযোগ আছে। আলোচনা ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্বাধীন সালিসে নেওয়ার সুযোগ আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ