শিরোনাম

| |

ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো ইমরানের বিমানকে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 2:19 PM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফরে যাবেন মঙ্গলবার। আর শ্রীলঙ্কায় যাওয়ার জন্য তার বিশেষ বিমানকে ভারতীয় আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিল ভারত।

২০১৯ সালে বিদেশ সফরের জন্য নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। কিন্তু পাকিস্তানের পথে হাঁটেনি ভারত। আন্তর্জাতিক নিয়ম বজায় রেখে ইমরানের বিমানকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় তার বিমান যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল ইসলামাবাদের কাছে। কিন্তু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে— এই অভিযোগে মোদির বিমানকে অনুমতি দেয়নি পাকিস্তান।

বিষয়টি সেসময় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থায় (সিভিল অ্যাভিয়েশন সোসাইটি) জানিয়েছিল ভারত। সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিমান যাতায়াতের জন্য আন্তর্জাতিক ওই সংস্থার নিয়ম মেনে অনুমতি দেয় বিভিন্ন দেশ। কিন্তু ২০১৯ সালে তা লঙ্ঘন করেছিল পাকিস্তান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ