শিরোনাম

| |

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 2:52 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া গুলিতে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবা বিষয়ক সংস্থা পারাহিতা দারহির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মিয়ানমারের বেশ কয়েকটি শহরে আজ অভ্যুত্থান বিরোধীরা রাস্তায় নেমে এসে সামরিক শাসনের অবসান ও নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। এসব প্রতিবাদ বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাসহ কবি ও পরিবহন শ্রমিকরাও যোগ দেন।

এসময় পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলিতে বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করে। তবে প্রাথমিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি পুলিশ তাজা গুলি ছুড়েছে না রবার বুলেট ব্যবহার করেছে।

এক স্বেচ্ছাসেবী চিকিৎসক দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বুকে গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে মারা যান।’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ