শিরোনাম

| |

নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 27, 2020 5:20 PM
Print Friendly and PDF

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি ঘোষিত ছুটির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ও বিক্রয়কর্মীর চলাচলে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে এ সময়ে ঘরে অবস্থানের নির্দেশনাও দিয়েছে সরকার।

নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল ও বিক্রয় প্রতিনিধির চলাচল নির্বিঘœকরণে সহায়তা প্রদান’ শিরোনামে চিঠিতে জননিরাপত্তা সচিবের উদ্দেশে বলা হয়- ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলের পাশাপাশি বিক্রয় প্রতিনিধির চলাচলে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হল।’

উল্লেখিত চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশ মহাপরিদর্শককে দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় থেকেও অনুরুপ একটি চিঠি মাঠ প্রশাসনে পাঠানো হয়েছে। চিঠিতে ছুটির সময়ে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য/উপকরণ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের পণ্য পরিবহন ও ক্রয় বিক্রয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

এ নির্দেশনার চিঠি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ