শিরোনাম

| |

হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫২ নারী -পুরুষ গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 9, 2021 8:50 AM
Print Friendly and PDF

 

রিশাল সংবাদ ডেস্ক ঃঃ কক্সবাজার শহরের আবাসিক কটেজ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি কটেজ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এক শ্রেণির আবাসিক কটেজ মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।

অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও ২ জন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে। এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববতী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। চক্রটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে ব্যবহার করে আসছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ