শিরোনাম

| |

সৌদি নারী অধিকারকর্মীর কারাদণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 29, 2020 1:32 PM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: প্রখ্যাত নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাতলুলকে পাঁচ বছর আটমাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে সৌদির রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন ও জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালের ১৫ মে বেশ কয়েকজন অধিকারকর্মীর সঙ্গে গ্রেপ্তার হন ৩১ বছর বয়সী হাথলুল। এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনোরকম সাক্ষ্যপ্রমাণ ছাড়া।

সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলেরে এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। সে অনুযায়ী এই নারী অধিকারকর্মীর জেলে থাকার সময় ২ বছর ১০ মাস বাদ যাবে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পেতে পারেন।

রিয়াদের স্থানীয় সংবাদমাধ্যম সাবাক ও আল শার্ক আল-আওসাতের প্রতিবেদনে বলা হয়েছে, হাথলুলের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে।

সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসুরীর চেয়ে কঠোর অবস্থান নেবেন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ