শিরোনাম

| |

ফ্রান্সে নতুন করোনা শনাক্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 26, 2020 2:07 PM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: এবার ফ্রান্সে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরা এক ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরনটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বিবিসি ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, করোনার নতুন ধরণে আক্রান্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক। তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন। এরপর ২১ ডিসেম্বর তার করোনা পরীক্ষা করা হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো আছে। তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার জাপানে পাঁচ জনের শরীরে এই নতুন ধরনের করোনা শনাক্ত হয়। তারা সবাই যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন। এ ছাড়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডেও দ্রুত ছড়াতে সক্ষম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নতুন ধরনের ওই করোনাভাইরাস আগেরটির চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হয়ে উঠতে পারে। এ নিয়ে এখনও গবেষণা চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ