শিরোনাম

| |

ঢাকার সাথে সারাদেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 19, 2020 5:45 PM
Print Friendly and PDF

করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার বিকাল থেকেই কার্যকর হয়। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, রাজশাহীকে করোনাভাইরাস মুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেয়ার অনুরোধ করা হয়।

তাই রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রাজশাহীর আশপাশের জেলাগুলোর সঙ্গে সীমিত সংখ্যায় বাস চলাচল করছে।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই মানুষের চলাচল কমে গেছে। এতে বাসে যাত্রী কম হচ্ছে। তেলের টাকাও উঠছে না। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছে না। যাত্রীদের মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। এ দুটি বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বিকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। শিরোইল ঢাকা বাস টার্মিনালেও কোনো বাস নেই। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোর সাঁটার নামানো। হঠাৎ করে এভাবে বাস বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যে সব বাস এসেছিল সেগুলোও চলে গেছে। এগুলো যেন আর রাজশাহী না আসে সে জন্য বাসের লোকজনকে বলা হয়েছে। কতদিন এভাবে বাস বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনা করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ