শিরোনাম

| |

মৃত্যুর মিছিল, চীনকে ছাড়িয়ে যাওয়ার পথে ইতালি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2020 8:15 PM
Print Friendly and PDF

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইতালিতে সব মিলিয়ে মারা গেলেন ২ হাজার ৯৭৮ জন। অপরদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত চীনে মৃত্যুর হার এবং নতুন করে আক্রান্তের হার অনেক কমে এসেছে।

চীনে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনের। তবে নতুন করে ধরা পড়েছেন মাত্র ১৩ জন।

অপরদিকে নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে, আক্রান্তদের মধ্য থেকে ৪ হাজার ২৫ জন সুস্থ হয়ে ফিরেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস ২৮ হাজার ৭১০ জন। এদের মধ্যে বিপজ্জনক অবস্থায় আছেন ২ হাজার ২৫৭ জন।

এদিকে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৮৭ জনের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ