শিরোনাম

| |

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 8, 2020 1:25 PM
Print Friendly and PDF

অনলাইন নিউজঃ     এক সময়কার ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। অনেকদিন খবরের বাহিরে থাকলেও গত ২৬ জানুয়ারি হঠাৎই অন্য কারণে শিরোনামের চলে আসেন এই নায়িকা। কেননা সেদিন স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান তিনি। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা।

আবার কবে বিয়ে করছেন শাবনূর? বিয়ের পর ছেলেকে নিয়ে কোথায় স্থায়ী হবেন তিনি। তবে অনেকেই শাবনূরকে নিয়ে এই ধরণের প্রশ্ন ছুঁড়লেও কেউ কেউ বলছেন, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন শাবনূর। মূলত ডিভোর্সের পর থেকে যখনই নায়িকার বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ঠিক তখনই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর। গণমাধ্যমে বললেন, নতুন (দ্বিতীয়) বিয়ে নিয়ে কোনোই চিন্তা নেই তার।
এ সময় শাবনূর আক্ষেপ করে এও বলেন, আসলে আমার সংসার হয়নি। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করবো, সেটা সম্ভব না। আর এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হবো। এখানে (অস্ট্রেলিয়া) আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে।এদিকে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। একান্ত ব্যক্তিগত বিষয়টি ভক্ত ও দেশের সাধারণ মানুষেরা জানুক তা তিনি চাননি। এই কারণে উকিলের উপরও চটেছেন তিনি।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর বলেন, আমার বিচ্ছেদ একান্তই আমার ব্যক্তিগত। এটা নিয়ে কেউ কথা না বললে আমি ভীষণ খুশি হবো। আমি মনে করি, দুই পরিবারের আলাদা সম্মান আছে। আইনজীবির মাধ্যমে এত দ্রুত পুরো মিডিয়া জানবে এটা আমি কখনোই চাইনি।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মাহমুদ। বিয়ের পরের বছরের ২৯ ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে সে অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই থাকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ