শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ::কতাণ্ডবে দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে আগামী রোববার উমুক্ত করবে বরিশাল নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র শিশুপার্ক।
স্বাস্থ্যবিধি মেনে ঈদ পূর্বাপর শহরের বান্দরোডস্থ বিনোদন কেন্দ্রটি আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি পেয়ে দুদিন বাদে খোলার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পার্ক পরিচালকদের একজন মোহসেনা শহীদ নিলা বৃহস্পতিবার রাতে বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেন।
এবং রোববার থেকে ঐতিহ্যবাহী এই পার্কটিতে প্রবেশের ক্ষেত্রে থাকছে না কোন বিধি নিষেধ।
উল্লেখ্য, পার্শ্ববর্তী রাষ্ট্র চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা মহামারি বাংলাদেশে গত মার্চ মাসের শেষ দিকে বিস্তার ঘটলে সংক্রামণ এড়াতে জনসমাগম রোধে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে ২০ মার্চ জেলা প্রশাসনের নির্দেশে কীর্তনখোলা নদীর পশ্চিম তীর লাগোয়া পার্কটিও বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবার জেলা প্রশাসনের অনুমতিক্রমে পার্কটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান পরিচালক মোহসেনা শহীদ নিলা সাংবাদিকদের জানান, চার মাস বন্ধ থাকার পরে ঈদ পূর্বাপর পার্ক চালু রাখতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল দুদিন আগে। সেই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান পার্কটি স্বাস্থ্যবিধি মেনে চালু করার অনুমতি দিয়েছেন।