শিরোনাম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়াটারস-১ এ আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিকের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম এবং কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনায় প্রাণ হারানো দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের পক্ষে তার স্ত্রী শারমীন সুলতানা রীনা, সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপুর পক্ষে তার স্ত্রী আরিফা সুলতানা ও দৈনিক ভোরের কাগজের আসলাম রহমানের পক্ষে তার স্ত্রী ফাতেমা রহমান চেক গ্রহণ করেন।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, করোনাভাইরাসের বলি হয়েছেন আমাদের তিনজন সাংবাদিক।
জীবনকে উৎসর্গ করায় বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রত্যেক পরিবারকে ৫লাখ টাকা করে অনুদান প্রদান করেছেন। অতীতেও সংবাদকর্মী ও সাংবাদিকরা কোনো সংকটে পড়লে বসুন্ধরা গ্রুপ পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আজ করোনার বলি হওয়া এই তিন সাংবাদিকের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 6, 2026 | |
| Fajr | 4:49 am |
| Sunrise | 6:03 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:40 pm |
| Maghrib | 5:20 pm |
| Isha | 6:34 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||