শিরোনাম

| |

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের নিহত ৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2020 10:28 AM
Print Friendly and PDF

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর সদরের বলদাখাল কাজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারিবাড়ির দাদা সিরাজ মিয়া, দাদি জাহানারা বেগম এবং নাতি আবু বকর সিদ্দিক (সীমান্ত)।

দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন একই পরিবারের চারজন। ভোর ৫টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান একজন।

খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর চলক পলাতক রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ