শিরোনাম

| |

সাঙ্কু পাঞ্জাকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2020 5:56 AM
Print Friendly and PDF

শুটিং করতে গিয়ে ক্রেনের উপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খলঅভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশকিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারেন না। সেই চিকিৎসাভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাঙ্কু পাঞ্জাকে।

শুটিং’র সময় ক্রেন থেকে পড়ে গুরুতর আহত হন অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় মুখে সেলাই লাগে এই আঘাতের পর। এরপর থেকে তার শুটিং ও বন্ধ হয়েছিল। এমন অবস্থায় এ অভিনেতাকে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতের মাধ্যমে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন সাঙ্কু পাঞ্জা। গত সপ্তাহে তিনি ৫ লাখ টাকা অনুদানের চেক হাতে পেয়েছেন।

দুই শতাধিক ছবির অভিনেতা সাঙ্কু পাঞ্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই মহান মানসিকতা আমাদের মতো শিল্পীদের কাছে অনুপ্রেরণার। মাস দুয়েক আগেই ৫ লাখ টাকা অনুদান কার্যকর হলেও করোনার কারণে গিয়ে নিতে পারিনি।

তিনি বলেন, ব্রেইনে মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। এফডিসিতে ‘রাজাবাবু’ ছবির শুটিংয়ে দুর্ঘটনায় পড়ি। মাথায় ২০টির বেশি সেলাই দিতে হয়। তারপর অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। এ অনুদানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্ডিয়া গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারবো। বিপদে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতার পাশাপাশি মানবতার কল্যাণ ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানাই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ