শিরোনাম

| |

বরগুনায় রিফাত হত্যা মামলার আসামি সিফাতের বাবা গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2020 11:14 AM
Print Friendly and PDF

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে বরগুনার ডিবি পুলিশ।

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি হারুন অর রশীদ বলেন, ২০১৮ সালে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় একটি মামলা করেন তার স্ত্রী মোছা. আজীবুন নাহার লিনা।

বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে মো. দেলোয়ার হোসেনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের আগ থেকেই পলাতক ছিলেন মো. দেলোয়ার হোসেন। পরে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, যৌতুক মামলায় দণ্ডপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে আজই কারাগারে পাঠানো হবে।

তিনি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ