শিরোনাম

| |

জাতির জনকের উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2020 7:10 PM
Print Friendly and PDF

জাতির জনকের উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। যা আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
রবিবার বিকালে (২৩ ফেব্রুয়ারি) এমনটাই জানালো ছবিটির কনটেন্ট পার্টনার বাংলাঢোল।
এই চলচ্চিত্রের অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।এ প্রসঙ্গে তিনি জানান, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

চলচ্চিত্রে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তার মতে, ‘এই চরিত্রটি দর্শককে ভাবাবে।’
খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ।

মিলনের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।
নির্মাতা জানান, ২২ ফেব্রুয়ারি ‘চল যাই’ চলচ্চিত্রের ট্রেলার উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে পাওয়া যাচ্ছে ছবির গানচিত্রগুলো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ