শিরোনাম

| |

আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 15, 2020 10:20 AM
Print Friendly and PDF

ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে… এটা সত্য নয়!’ গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়…কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।

এক সপ্তাহ আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক পরামর্শক দিশা সালিয়ান আত্মহত্যা করেন। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘এটা অনেক বিপর্যয়কর সংবাদ!’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 23, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:49 pm
Maghrib 5:29 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ