শিরোনাম

| |

করোনায় ভাই হারালেন আনোয়ারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 13, 2020 5:16 PM
Print Friendly and PDF

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি মুক্তি তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক আগে মামার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া তার ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু জটিলতা ছিল। এরমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়।

এ কয়েকদিন তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। মামার মৃত্যুতে মা অনেক ভেঙে পড়েছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

পাঁচ বোনের মধ্যে হুমায়ূন কবির ছিলেন আনোয়ারার একমাত্র ভাই। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা।

মুক্তি আরো জানান, তার মামা রাজধানীর মগবাজারে বসবাস করতেন। তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকলেও সবসময় আনোয়ারাকে সাপোর্ট করেছেন। শনিবার তাকে দাফন করা হবে রায়ের বাজারের একটি কবরস্থানে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 4, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ