শিরোনাম

| |

আজ তরুণ সাংবাদিক রেদওয়ান শাওনের জন্মদিন, বরিশাল সংবাদ ২৪, এর পক্ষ থেকে শুভেচ্ছা।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 5, 2020 8:11 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ।।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, বরিশালের স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা.কম’র যুগ্ম বার্তা সম্পাদক মোঃ রেদওয়ান শাওনের শুভ জম্মদিন আজ। আজকের এই দিনে বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন ০৮নং চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামে একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জম্মগ্রহন করেন। ২০১৫ সাথের পহেলা জুলাই সাংবাদিক রেদওয়ান শাওন সাংবাদিকতায় বরিশাল থেকে প্রকাশিত রঙ্গিন দৈনিক আজকের বার্তা পত্রিকায় কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন। তরুন এই কলমযোদ্ধা জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের বার্তা ,দৈনিক তারুন্যের বার্তা, দৈনিক সময়ের বার্তা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা.কম, বরিশাল নিউজ২৪.কম, ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার আলো নিউজ.কমসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। সাহসীকতার সাথে জনগণের কথা তুলে ধরে বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জন্য সন্ত্রাসী হামলাসহ একাধীক মিথ্যা অভিযোগের স্বীকার হয়েছেন। সত্য প্রকাশ করতে গিয়ে গত বছরে তরুণ সাংবাদিক রেদওয়ান শাওন কিছু দুষ্ট লোকের রোষানলে পরে আলোচিত একটি মিথ্যা অভিযোগে বড়ো ১টি ঝামেলায় জড়িয়ে পরেন। তবুও সত্য তুলে ধরতে দমে যায়নি এই তরুন সাহসী কলম সৈনিক। তাছাড়া এই তরুণ সাংবাদিক বর্তমানে বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক রেদওয়ান শাওনের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দখিনের ক্রাইমের প্রকাশক ও সম্পাদক মোঃ রেদওয়ান শিকদার রনি, আলোকিত বার্তা’র প্রকাশক ও সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বরিশাল নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মোঃ আল্ আমিন গাজিসহ তার অনেক সহকর্মী ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা তরুন সাংবাদিক রেদওয়ান শাওনের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ