শিরোনাম

| |

ই-মেইলের মাধ্যমে করা যাবে চেক ডিজঅনার মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 4, 2020 7:13 PM
Print Friendly and PDF

দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে ১০ মে থেকে ভার্চুয়াল আদালত পরিচালিত হচ্ছে। ভার্চুয়াল আদালতে চলছে জামিন শুনানি। ন্যায়বিচারের স্বার্থে এখন থেকে ই-মেইলের মাধ্যমে চেক ডিজঅনারের (এনআইএক্ট) মামলার ফাইলিং গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চেক ডিজঅনারের মামলার ফাইলিং প্রত্যেক আমলি আদালতে (যে থানা এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে) ই-মেইলের মাধ্যমে ফাইলিং করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি ২০০ ধারার বাদীর জবানবন্দি দেয়া যাবে।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা আইনজীবী সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে ১০ মে থেকে ভার্চুয়াল আদালত পরিচালিত হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মতিক্রমে এনআইএক্ট এর ৩৮ ধারা মামলার ক্ষেত্রে ফাইলিং গ্রহণ করতে সম্মতি হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে ওই আইনের মামলার ফাইলিং প্রত্যেক আমলি আদালতে ই-মেইলের মাধ্যমে ফাইলিং করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি ২০০ ধারার বাদীর জবানবন্দি দেয়া যাবে।

এ বিষয় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান বলেন, ই-মেইলের মাধ্যমে চেক ডিজঅনার মামলার ফাইলিং করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। পরবর্তীতে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি ২০০ ধারার বাদীর জবানবন্দি দেয়া যাবে।

ঢাকা আইনজীবী সমিতির গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান খান রুকু বলেন, আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চেক ডিজঅনার মামলার ফাইল গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভুক্তভোগীরা এখন থেকে ই-মেইলের মাধ্যমে মামলার ফাইলিং করতে পারবেন।

উল্লেখ্য, চেক হলো কোনো নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক কর্তৃক স্বাক্ষরিত এমন দলিল বা নির্দেশনামা যার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কে তথা উক্ত দলিলের বাহককে উক্ত দলিলে বা নির্দেশনামায় উল্লেখিত পরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যাংক প্রদানে বাধ্য থাকে।

অপর্যাপ্ত তহবিল, ত্রুটিপূর্ণ স্বাক্ষর ও অন্য যে কোনো যথাযথ কারণে বাহক কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়া চেক যদি প্রত্যাখ্যাত হয় বা চেকে উল্লেখিত টাকা বাহককে প্রদান করা সম্ভব না হয় সেটিকেই বলা হয় চেক ডিজঅনার।

কোনো কারণে চেক ডিজঅনার হলে চেক প্রদানকারীর বিরুদ্ধে হস্তারযোগ্য দলিল আইন, ১৮৮১ (Negotiable Instrument Act, 1881) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ