শিরোনাম

| |

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা: পাচারকারী চক্রের হোতা কামাল গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 1, 2020 10:00 AM
Print Friendly and PDF

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‍্যাব ৩-এর একটি দল রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে কামাল ওরফে হাজী কামালকে গ্রেফতার করে।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৩-এর সিনিয়র এএসপি আবু জাফর মো. রহমাতুল্লাহ।

তিনি বলেন, গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করার ঘটনায় তদন্তে কামাল হোসেন ওরফে হাজী কামালের নাম জানতে পারে র‍্যাব। এ ব্যক্তি মানবপাচারকারী চক্রের হোতা। আজ সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করি আমরা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানবপাচার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এর আগে রোববার একই ঘটনায় ভৈরবের ছয়জন নিহতের ঘটনায় করা একটি মামলায় একজনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

মামলার তদন্ত করতে গিয়ে ভৈরবের শ্রীনগর গ্রামের মানবপাচারকারী দালাল তানজিরুলের বড় ভাই মো. বাচ্চু মিলিটারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন সিআইডির টিমপ্রধান পুলিশ পরিদর্শক মো. মিজানুর।

প্রসঙ্গত গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ