শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল সংবাদ ২৪ ডট কম এর পক্ষ থেকে সবাই কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।। শুভেচ্ছা জানান বরিশাল সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবায়দুল হক খান তুহিন ও বরিশাল সংবাদ পরিবার।এসময় সম্পাদক ও প্রকাশক বলেন
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,প্রতি বছরের ন্যায় এবারও দীর্ঘ এক মাস সাওম পালন করার পর আমাদের সামনে হাজির হয়েছে মুসলমানদের প্রানের উৎসব পবিত্র ঈদুল ফিতর।রমজান মাস তাকওয়া অর্জন, নৈতিক শিক্ষা গ্রহন সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষমা চাওয়ার উত্তম সময়।তবে এবারের রমজান মাস এবং পবিত্র ঈদুল ফিতর বিশ্ববাসীর কাছে ব্যতিক্রম,বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নোভেল করোনা ভাইরাস(কোভিড- ১৯) সংক্রমন থেকে বাচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন।
তিনি আরও বলেন,ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি।পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা।এই ধর্মীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে সেটাই হোক সকলের প্রত্যাশা।ধনী-গরিবের সব ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরীক হতে পারে।তিনি করোনাভাইরাস (কোভিড -১৯)মোকাবেলায় এবারের ঈদে সতর্ক অবলম্বন করার জন্য সকলকে আহবান জানিয়েছেন।তিনি বরিশাল সংবাদ পরিবারের সকলের জন্য দোয়া ও ভালবাসা জানান।এবং সকলের প্রতি অনুরোধ করে বলেন আপনার আমার পাশের গরীব অসহায় মানুষের পাশে থাকার কথা। সবাই কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।।