শিরোনাম

| |

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চরে জেলের রহস্যজনক মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 7, 2026 2:41 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী সংলগ্ন একটি ইটভাটার পাশের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভদ্দর শিকদার ওই এলাকার ইউসুফ আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্দর শিকদার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার কাজের কারণে বেশিরভাগ সময় নদীর চরে অবস্থান করতেন। রবিবার সকালে স্থানীয়রা চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি ফুলে-ফেঁপে যায় এবং শরীরের কিছু অংশের চামড়া খসে পড়ায় মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাত বা অন্য কোনো কারণে হয়েছে কি না, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।।
#####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
০৭/০৬/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ