শিরোনাম

| |

বরিশালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার ৩, চাঁদা দাবি ও হামলার অভিযোগে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 2, 2026 11:43 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলা-এর ২নং ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার (১ মে) রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—ইকরামুল সিকদার, এনামুল সিকদার ও সিরাজুল ইসলাম রাজু। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ একজন কাঠ ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশের পর থেকেই তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ৫ নম্বর আসামি সিরাজুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেন।তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু বলেন,“আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ