শিরোনাম

| |

ছাত্রদল-শিবির সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 23, 2026 7:21 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় কলেজ চত্ত্বরে থাকা ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের কার্যালয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ হয়। বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে সাংবাদিক ও পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। কলেজ গেট থেকে একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ ।
ঘটনা সূত্রে জানা যায়, শিবিরকে গুপ্ত বলে তাদের কর্মকাণ্ড বিতর্কিত উল্লেখ করে গত মঙ্গলবার (২১ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজে বিক্ষোভ করেন কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। তারই প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) সকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিতে ইটপাটকেল ছুঁড়লে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যামিছিল লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা। পরে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কলেজ গেটে পড়ে থাকা একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থ বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজে বিক্ষোভ করবে এতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমাদের কাছে তথ্য আছে তারা বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করবে। কিন্তু আমরা কলেজে যেকোনো প্রকার নৈরাজ্য প্রতিহত করব।
সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান বলেন, শিবিরকে গুপ্ত বলে তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে ছাত্রদল। তারা গতকাল বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সেখানে আমরা কেবল ছাত্রদের নিয়ে বিক্ষোভ করার সময় আমাদের মিছিলকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোঁড়ে ছাত্রদলের কর্মীরা। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করলে তারা আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। এ সময় আমরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় ।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, কলেজে ছাত্রদের নানা কর্মসূচি থাকবে এটা স্বাভাবিক। গতকাল ছাত্রদল করেছে আজ ছাত্রশিবির করবে বলে আমার কাছে অনুমতি চেয়েছে। তবে কলেজে ইনকোর্স পরীক্ষা চলছে বিধায় তাদের দুপুর ১২ টায় কর্মসূচির সময় দেওয়া হয়েছে।
বহিরাগতদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ছাত্রদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত থাকেই। এটা স্টুডেন্ট আইডি দেখে করতে দেওয়া সম্ভব নয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছে। বহিরার্গতদের প্রবেশে শতভাগ নিষিধাজ্ঞা নিশ্চিত করব। সেই সঙ্গে কলেজে চলমান পরীক্ষা যথাযথভাবে চলবে। আমরা আপাতত কোনো কর্মসূচি কলেজে করতে দেব না। তবে বিস্ফোরক কোনো মামলা হলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ