শিরোনাম
স্টাফ রিপোর্টার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বাসিসহ দেশ বাসি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল।
আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।”
তিনি আরও বলেন, বরিশাল মহানগরের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি।এবং বাংলাদেশের মোটর যানবাহন ও পরিবহনের কাজে নিয়োজিত সকলকে ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করেন
তৌহিদুল ইসলাম জুয়েল আরও বলেন ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন।”
আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!