শিরোনাম

| |

লালমোহন পৌরসভা ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 22, 2025 7:21 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন পৌরসভার ৩ ও ১২নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ৩নং ওয়ার্ডের হ্যালিপ্যাড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো. রফিকুল ইসলাম, নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ৩ ও ১২ নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ