শিরোনাম

| |

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে সাবেক এমপি মোস্তাফিজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 7, 2025 1:05 AM
Print Friendly and PDF

জনি আলমগীর, কুয়াকাটা ( পটুয়াখালী ) প্রতিনিধি ,

কলাপাড়াঃ ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির অন্যতম প্রবীণ নেতা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাতে হাত রেখে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি। দলে যোগদানের সময় তার সঙ্গে শতাধিক অনুসারী ও দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্বল্প সময়ের জন্য পটুয়াখালী-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করলেও দীর্ঘদিন ধরে কোনঠাসা হয়ে ছিলেন বিএনপির এ নেতা।

সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার অবসান, বিএনপির সঙ্গে অসন্তোষ ও কাঙ্ক্ষিত ভূমিকা না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণের লক্ষ্যেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের লাভ হতে পারে। বিশেষ করে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এই দল বদল কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি আদর্শিক পরিবর্তন?—এ নিয়ে এখন সরব পুরো উপকূলীয় রাজনীতি। ভোটের মাঠে অধ্যাপক মোস্তাফিজ কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ