শিরোনাম

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৪

শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে লালমোহনে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ২, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‌র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন কামিল মাদ্রাসার মাঠ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ‌র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

এরপর চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মো. আব্দুল হক, কাজী শাহে আলম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মুছা, সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অভিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 9, 2026
Fajr 4:59 am
Sunrise 6:10 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ