শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 21, 2025 3:47 PM
Print Friendly and PDF

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (২০ মার্চ) বুড়িরপুল এলাকায় উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল হক মিল্টন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গিয়াস উদ্দিন দিপেন বলেন, বিগত সরকারের আমলে পকেটে টাকা নিয়ে বাজারে গিয়ে বাজার করে শান্তিপূর্ণ ভাবে বাড়িতে ফিরে আসতে পারবো কি না সে গ্যারান্টি ছিলো না। আমরা এখন মুক্ত মনে কথা বলতে পারছি। এটা সম্ভব হয়েছে বিগত ১৫টি বছর বিএনপির আন্দোলন আর সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে। আপনারা সতর্ক থাকবেন একদল জান্নাতের টিকেট বিক্রি শুরু করছে। কোরআন হাদিসের কোথাও নেই, কোন রাজনৈতিক দলকে সমর্থণ আর ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আপনার আমল যদি ভালো হয় তবেই আপনি বেহেশতে যেতে পারবেন। যারা বেহেশত বিক্রির কথা বলে তারা আপনার আমার চেয়ে অনেক খারাপ। বেহেশতো বিক্রি করার কোন জিনিস নয়।

বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু বলেন, যারা ২০১৮ সালে নির্বাচনে শ্রীপুর ইউনিয়নে আওয়ামীলীগের এমপির পক্ষে গরু জবাই করে ভুরিভোজ করেছে এবং ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছে তারা দলের কেউ নন। তারা আওয়ামী লীগের দালাল। তারা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে, বিএনপির বদনাম করে এবং ছোট করে। তাদের রক্তে আওয়ামীলীগ, চলনে-বলনে আওয়ামী লীগ। সার্বক্ষণিক তাদের মধ্যে আওয়ামী লীগ বিরাজ করছে। এসব দালালদের প্রতিহত করা আমাদের চ্যালেঞ্জ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ