শিরোনাম

| |

পিরোজপুরে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 29, 2025 7:02 PM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি ::- পিরোজপুর থেকে বরিশাল রুটে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারী যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বরিশালের রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি বাস ভাঙচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। শ্রমিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বরিশাল রুটে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করেন। এরফলে পিরোজপুর থেকে বরিশাল গামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্প ভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটো চালকদের বিরুদ্ধে।

শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন সময়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করাসহ বাস ভাঙচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চলানো তাদের জন্য আতঙ্কের। তাই দোষীদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ