শিরোনাম

| |

সাড়ে ১৮ হাজার ছাড়াল আক্রান্ত, মৃত্যু বেড়ে ২৮৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 14, 2020 10:32 AM
Print Friendly and PDF

দেশে ২৪ ঘণ্টায় আরও ১,০৪১ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়ে গেছে। বেড়েছে মৃত্যুও। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জন।

১ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৮,৮৬৩ জনে।

বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৩৭ টি। পরীক্ষা করা হয়েছে ৭৩৯২ ‍টি নমুনা।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। এর মধ্যে ১০৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ঢাকার ল্যাবে ৭৫৪ জন আর বাইরে ২৮৭ জন শনাক্ত হয়েছেন।

ডা. নাসিমা জানান, সবশেষ একদিনে মারা গেছেন ১৪ জন।তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৯ জন মারা গেছেন। আর চট্টগ্রামে ৫ জন মারা গেছেন।বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

এর আগে বুধবার করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয় দেশে।২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু ও এক হাজার ১৬২ জন আক্রান্ত হন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

করোনাভাইরাসে বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর‌্যন্ত বিশ্বে ২ লাখ ৯৮ হাজার ৩২২ জনেন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪২ হাজার ৪৬৬ জন।বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ