শিরোনাম

| |

৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি-ডাকাতি হচ্ছে : ফয়জুল করিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 10, 2025 12:11 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::- ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি-ডাকাতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো এখনো হচ্ছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিমসহ আরও অনেকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ