শিরোনাম

| |

সংবিধান কারা তৈরি করবেন জনগণ জানাবেন: ডা. মিতু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 9, 2025 11:42 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাই। আমাদেরকে এটা দিতে হবে। সংবিধানের ম্যানডেট জনগণের হাতে, তারা জানাবেন কারা সংবিধান তৈরি করবেন। আমরা সংস্কার, গণপরিষদ নির্বাচন, তারপর নির্বাচন হচ্ছে আমাদের দাবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের সদর রোডে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন ডা. মিতু।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব বলেন, গত ১৬ বছরে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। গুম, খুন, অন্যায়-অবিচারের একটি প্রথা গত ১৬ বছর ধরে চলে আসছিল। সেই ১৬ বছরের অবসান ঘটিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব ধরনের মানুষ। এই আন্দোলনে ২ হাজার মানুষ শহীদ হয়েছে, প্রায় অর্ধলক্ষ মানুষ এখনও চিকিৎসাধীন। তাদের অনেকেরই হাত নেই, পা নেই এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এই মানুষগুলোর একটি স্বীকৃতি প্রয়োজন এবং এই লড়াইয়ে যারা আমরা রাজপথে ছিলাম আমরাও মনে করি আমাদের একটা স্বীকৃতি দরকার। আমরা মনে করি আমাদের এই স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকার বৈধতা ঘোষণা করবেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের সংবিধান আমরা মানি না। ফ্যাসিস্ট তৈরির যে সংবিধান রয়েছে, সেটিকে আমরা অবৈধ ঘোষণা করতে চাই এবং সেটিকে বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান ঘোষণা আমাদের দাবি। সরকার আমাদের সঙ্গে সম্মত হয়েছে জুলাইয়ের প্রেরণা অনুযায়ী প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র দিয়ে দেবেন। এটা এ মুহূর্তে আমাদের বড় পাওয়া বা অর্জন। এই প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র সুষ্ঠুভাবে সম্পন্ন ও ১৫ তারিখের মধ্যে যাতে পাই সেই দাবিতে এবং জনগণের কথা শুনতে রাস্তায় এসেছি। আন্দোলনের পর জনগণের চাওয়া-পাওয়ার কথা আমরা শুনবো, সেই সাথে তাদের ভবিষ্যতের চিন্তাভাবনাও শুনতে চাই।

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যৌথভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ, মুখপাত্র ইসরাত জাহান মায়া, শাহাদাত ইসলাম হোসাইন আল সোহানসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ