শিরোনাম

| |

নলছিটিতে পেশাজীবি অধিকার পরিষদের কমিটি গঠন আহবায়ক মামুন,সদস্য সচিব রব হাওলাদার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 8, 2025 11:12 PM
Print Friendly and PDF

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঃ-
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ গণধিকার পরিষদের অংগ সংগঠন বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলমগীর হোসেন মামুনকে আহবায়ক, আব্দুর রব হাওলাদারকে সদস্য সচিব ও নজরুল ইসলামকে কার্যকারী সদস্য করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
ঝালকাঠি জেলা পেশাজীবি অধিকার পরিষদের আহবায়ক মামুন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আকাশ মাহমুদ,মনি ইসলাম, সদস্য সচিব মাহমুদুল ইসলাম সাগর, যুগ্ম সদস্য সচিব হেদায়েতুল ইসলাম ফাহাদ।
এসময় বক্তারা বলেন, আমরা নেতা হতে চাইনা আমরা মানুষের দোয়া নিয়ে কাজ করতে চাই।সব পেশার মানুষকে সুসংগঠিত করে পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ