শিরোনাম

| |

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের মেহেন্দিগঞ্জ আগমন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 31, 2024 9:26 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মাঠে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের দোয়া ও স্নেহ মমতায় এখানেই আমি বড় হয়েছি, এরপর মানুষের ভোটের ও ভাতের অধিকারের জন্য রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি। আমার জন্মভূমির জন্য আমার অনেক দায়বদ্ধতা আছে,
অনেকের মতো জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আমারও আছে। যদি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কিছু চাই তাহলে এখান থেকেই জনপ্রতিনিধি হওয়ার জন্য চাইবো।

বাংলাদেশের মধ্যে এই মেহেন্দিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো, যত রাজনৈতিক দল আছে আমার দ্বারা কারো কোন ক্ষতি হবে না, আমাকে বুঝার চেষ্টা করুণ, আমার মন বুঝার চেষ্টা করুণ, আমি যদি আপনাদের মন জয় করতে পারি তাহলেইতো আপনাদের সাথে আমি থাকতে পারবো।রাজনীতি করতে এসেছি একবুক ভালোবাসা নিয়ে। মনকে উজাড় করে দিয়ে আপনাদের জন্য কাজ করবো।

এই রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পদ পদবি দিয়ে অনেক সম্মানিত করেছে। ৫ তারিখের পরে আমি চাইলে অনেককে ক্ষতি করতে পারতাম। শুধু বিএনপি না যত রাজনৈতিক দল আছে আমি কাউকে ক্ষতি করবো না।

তিনি বলেন তারেক রহমান বলেছে ঐক্যের কথা আমরা বলবো ঐক্যের কথা, এটা একটা ছোট্ট দ্বীপ। এখানে সকলে সকলের আত্মীয় স্বজন আমরা সকলকে নিয়ে নতুন কিছু করার চিন্তা করছি। সকলের কাছে দোয়া চাই যেন মরার পরও বলতে পারেন আমি ভালো মানুষ ছিলাম।

আমরা ক্ষমতায় গেলে মা-বোনদের প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচনের বিকল্প নেই।
তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তা নিয়ে আমরা কাজ করবো।
আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলছি, কিন্তু এই সরকার তা বুঝতে চায় না। আওয়ামীলীগ যেমন মতের পার্থক্য হলে বলতেন রাজাকার, ঠিক তেমনি এখনো মানুষের ভোটের অধিকারের কথা বললে আমাদের ট্যাগ দেয় ২৪এর চেতনার বিরোধী ।

আপনি ভোটের তারিখ ঘোষণা করেন। আপনারা বলেন কবে নির্বাচন দিবেন, সংস্কার করতে কতদিন লাগবে জানতে চাই। এই সরকার বিএনপি আতংকে ভুগছেন। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে, যত দোষ বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

সোমবার (৩০ডিসেম্বর) সকালে মেহেন্দিগঞ্জের মুক্তি যোদ্ধা পার্ক (বালুর) মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা , বরিশাল জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপুল, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, উত্তর জেলা মহিলা দলের সভাপতি শরিফা নাসরিন চৌধুরীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ব্যানার ফেস্টুনসহ খন্ড খন্ড মিছিল জনসভাস্থলে প্রবেশ করেন। মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় নেতা রাজিব আহসানকে একনজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত হন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ