শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নে বিএনপির গণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 27, 2024 6:45 PM
Print Friendly and PDF

ফয়সাল হাওলাদার,মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!
দলকে সুসংগঠিত করার লক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির গণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদগাহ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় ফরিদ উদ্দিন বন্দুক্সীর সভাপতিত্বে উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মিরাজ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন। উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাইমুল ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মিরাজ সিকদার আরজু, জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা কৃষক দলের আহবায়ক বাবুল পালোয়ান, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহামুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম তরিক, কলেজ ছাত্রদলের আহবায়ক এমাজউদ্দীন রাজু। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি। প্রধান অতিথি গিয়াস উদ্দিন দিপেন বলেন গত ১৫টি বছর মানুষ কথা বলতে পারে নি, বাক স্বাধীনতা ছিলো না, স্বাধীনতার পরে উলানিয়া সবচেয়ে বেশি হত্যাকান্ড সংঘটিত হয়েছে, আওয়ামী লীগের অভ্যান্তরিন দ্বন্দ্বের কারণে, ঘাট দখল আর চরদখলের কারনেই হত্যাকান্ডগুলো হয়েছে, আমরা ক্ষমতায় আসলে উলানিয়ার মানুষ নিরাপদে থাকবে,, যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
শেখ হাসিনার দোসরা দেশ ছেড়ে যায়নি, তাদের থেকে সাবধান থাকু। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী বলেন, বরিশাল -৪ আসনে আমাদের নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো, আমরা যারা মাঠে দলের জন্য কাজ করি তাদের বিরুদ্ধে পদহীন কিছু নালিশপাটি মিথ্যাচার করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ