শিরোনাম

| |

বরিশালে বিএনপি নেতা পরিচয়ে বিরোধপূর্ন জমি দখল করে ঘর তৈরী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 9, 2024 7:33 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক – বরিশালে বিএনপি নেতার জোরপূর্বক বিরোধপূর্ন জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে।বরিশাল হরিনাফুলিয়া এলাকায় বিএনপি নেতা পরিচয়ে এলাকার চিহ্নিত ভূমিদস্যু বাচ্চু ফরাজী নামে এক নারীর ক্রয়কৃত জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।বাচ্চু ফরাজী নিজেকে শ্রমিক দলের নেতা দাবী করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করতেছে।বাচ্চু ফরাজী জবেদার মেয়ে জামাই।

 

গত ৯ আগস্ট শুক্রবার দুপুর ১ টার দিকে বাচু ফরাজীসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধ ভাবে মামলাধীন থাকা অবস্থায় মাজেদা বেগম নামে এক নারীর জমি দখল করে ঘর নির্মাণ করে।মাজেদার ছেলে মেহেদী হাসানকে মারধর ও জখম করে মেরে ফেলার হুমকি দেয়।এ বিষয়ে বরিশাল মেট্রপলিটন কোতয়ালী থানায় একটি ভূক্তভুগীর ভাই আলামিন একটি এজাহার দেন।

এজাহারে দেখা যায় গত ৯ আগস্ট শুক্রবার আলামিনের মা মাজেদার জমিতে বাচ্চু ফারাজি, নবীন,লিটন,মোঃঅসিম,সাইফুল মিলে অন্যায়ভাবে জমি দখল করে টিনের একটি ঘর তৈরী করে।মাজেদার ছেলে মেহেদী তার মাকে বিষয়টি জানিয়ে ঘর করার কারন্ জানতে চায়।
মেহেদী ঘটনা স্থান ত্যাগ করে চলে আসার পথিমধ্যে বাচ্চু ফরাজির নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে চাইলে মাজেদার ছেলে আলামিন জানান আমার মায়ের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখল করে ঘর তৈরী করে।আমার মা (মাজেদা) ২৫ জেল হরিনাফুলিয়া মৌজার ১১৪৭ নং খতিয়ানের এস এ ২২৪৭ ও ২২৫৪ নং দাগে ২৯/০৬/৯৮ সালে ১৬ শতাংশ জমি ক্রয় করে যাহার দলিল নাম্বার ৪০৯৯।

সেই জমি আমাদের দখলে থাকা অবস্থায় আ’লীগ সরকারের পতনের পরে নিজেকে শ্রমিক দলের নেতা আখ্যা দিয়ে জোরপূর্বক ভাবে জমি দখল করে সেখানে ঘর তৈরি করে বাচ্ছু ফরাজী।

এ বিষয়ে জানতে চাইলে বাচ্ছু ফরাজী জানান আমার শ্বাশুরী জমি ক্রয় করেছে।এতদিন তারা জমি ভোগ করেছে এখন আমরা নিজেদের জমিতে ঘর তৈরী করেছি।মারধরের বিষয়ে জানতে চাইলে বলে আমি কাউকে মারধর করেনি।তারা মিথ্যা কথা বলছে।বাচ্ছু ফরাজীর শ্বাশুরি জবেদা জানান আমি ঢাকায় আছি পরে কথা বলব।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহামেদ জানান দলের কেউ যদি দখল বাণিজ্য করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে।কেন্দ্রের নির্দেশ আছে দলের কেউ চাঁদাবাজি দখল বাণিজ্য করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর জানান আমাদের কাছে একাটা এজাহার আকারে অভিযোগ দিয়েছে।আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি এটা মামলা হবে।

উল্লেখ্য যে উক্ত জমি নিয়ে বরিশাল বিজ্ঞ জেলাজজ আদালতে মামলা চলমান আছে।মামলা দেওয়ানী নং -৩৮৬ অপরটি ৩৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ