শিরোনাম

| |

লালমোহনে শহীদ পরিবারের মাঝে  অনুদান প্রদান করলেন জামায়াতে ইসলামী 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 22, 2024 7:44 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার  লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়।

লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে, গজারিয়া ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

 

প্রধান অতিথি  নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যাবস্থা,শিক্ষা সহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে।

বিকেলে  উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী হাট  এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ