শিরোনাম

| |

লালমোহনে লুটতরাজে বাঁধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 19, 2024 7:47 PM
Print Friendly and PDF

লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহনে ইউনিয়ন বিএনপির সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে উপজেলার চরভূতা ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা এই সংবাদ সম্মেলন করেন। এসময় চরভূতা ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াছ কালাম সরকার উপস্থিত হয়ে বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ইউনিয়নের ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা মিলে বিএনপির বেশ ধরে বিভিন্ন মানুষের দোকানে তালা দেয়া, পানের বরজ, পুকুর দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। এতে ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করেন। এদিকে লালমোহন ও তজুমদ্দিন আসনের সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ নির্দেশনা দেন, কারো উপরে কোন জুলুম নির্যাতন করা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী দখলবাজদের থেকে ভুক্তভোগীদের দোকানের তালা খুলে দেই এবং পানের বরজ ও পুকুর দখলমুক্ত করে দেই। এতে ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরো বলেন, এরা আওয়ামী লীগের আমলেও এলাকার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে ছিল।

সংবাদ সম্মেলনে ওই এলাকার ভুক্তভোগী বিনয় চন্দ্র তেলী, করুনা বৈরাগী, প্রশান্ত মালি, মোঃ জসিম উদ্দিনসহ আরো কয়েকজন ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজাদের দ্বারা জোর জবরদখলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এসময় চরভূতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেম্বারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে ফরিদ উদ্দিন মাস্টার বলেন, এসব অভিযোগ বানোয়াট। উল্টো গত ১৫ আগস্ট হরিগঞ্জ বাজারে আমার উপর অতর্কিত হামলা করে। সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এসব সাজিয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ