শিরোনাম

| |

বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কে কুপিয়ে হত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 17, 2024 5:58 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃহিজলা-মেহেন্দিগঞ্জে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে হিজলা উপজেলায় যেনো হত্যা, খুন, জখম নিত্যদিনের ঘটনা।তেমনটাই দেখা গেলো এবার।

স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এর অনুসারী কালাম বেপারী ও সংরক্ষিত নারী আসনের এমপি ড. শাম্মী আহম্মেদ এর অনুসারী ধূলখোলা ইউনিয়নের চেয়ারম্যান জামাল ঢালীর মাঝে বিগত দিন যাবৎ মাছের ঘাট ও বাজার দখন নিয়ে সংঘাত চলে আসছে বলে জানা যায়।

বরিশাল জেলার হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের ০৭নং পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জামাল মাঝিকে খুন করা হয়েছে।
নিহত মোঃ জামাল মাঝি পংকজ দেবনাথ অনুসারী কামাল বেপারী সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গেলো শুক্রবার দুই গ্রুপের মধ্যে ব্যাপক সহিংসতা দেখা দেয় এবং আলীগঞ্জ বাজারে ওপেন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়।
এবং পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজমান ছিলো কয়েকঘন্টা যাবৎ, পরবর্তীতে হিজলা থানা পুলিশ ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কিন্তু তারই জের ধরে শনিবার আনুমানিক ভোর রাতের দিকে ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল মাঝি খুন হয়।

তবে নিহতের স্ত্রী আঁখি বেগম বলেন রাতে বাড়ি না ফেরায় রাত ২ টার দিকে স্বামী জামাল মাঝি নম্বরে কল দেই। তখন তিনি জানিয়েছিলেন ভালো আছেন ও নিরাপদে আছেন। এরপর রাতে আর কোন কথা হয় নাই ।
পরবর্তীতে রাত পেরিয়ে সকাল হলেই লোকমুখে শোনা যায়, সয়াবিন খেতে একটা লাশ পরে আছে, খোজ নিতে নিতে জানা যায়, জামাল মাঝির নিথর দেহ পরে আছে সয়াবিন খেতে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, জামাল মাঝির গলায় ধারালো কোন রড বা ছুড়ির আঘাত, কান সহ গলা অবদি বড়ো আঘাতের চিহ্ন এবং বুকের বাপাশ তথা মাঝ বরাবর একটা আঘাতের চিহ্ন পাওয়া যায়।
লাশের খবর পেয়ে হিজলা থানা পুলিশ ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশ পরিদর্শনে আসেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে এটি প্রাথমিকভাবে হত্যাকান্ড বলে নিশ্চিত করেছেন পুলিশ।

এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের বলেন, সয়াবিন খেতে লাশের সংবাদ পেয়েই ঘটনাস্থলে আসছি। এবং গতোকালকের ঘটনার রেশ ধরেই এই হত্যা, তবে এখনও আমরা কোন বিষয়ে নিশ্চিত না কে বা কাহারা এই হত্যা করেছে তবে যেই হত্যা করুক, তাকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ