শিরোনাম

| |

লালমোহনে ভি.জি.এফ চাল বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2024 9:23 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলা-০৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের ভরসাস্থল হয়ে উঠেছেন। শেখ হাসিনা জনগণের উন্নয়নের পাশাপাশি দেশের সর্বক্ষেত্রেও অসামান্য উন্নয়ন করেছেন। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর কাছে রোলমডেল।

সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর বাছেত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ