শিরোনাম

| |

লর্ডহাডিঞ্জ ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2024 2:00 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছে ওই ইউনিয়নের সাধারণ জনগন। রবিবার সন্ধ্যার পর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজর সাধারণ জনতা। মিছিলটি লর্ডহাডিঞ্জ বাজারের আওয়ামীলীগ অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন মো. বাছেদ হোসেন ও মো. জসিম উদ্দিন।
লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, গত নির্বাচনের প্রায় ১৩ বছর পর আজ ১০ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পরপর নির্বাচন করার কথা থাকলেও সীমানা জটিলতা দেখিয়ে একটি পক্ষ মামালা করে নির্বাচন বন্ধ রেখেছিল। সকল বাধা অতিক্রম করে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল লর্ডহাজিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জনতার মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ