শিরোনাম

| |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায়দের কল‍্যানে কাজ করে যাচ্ছেন – এমপি শাওন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2024 1:58 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই দেশের মানুষের কল্যাণ হয়। শেখ হাসিনা আছেন বলেই আমরা নিরাপদে আছি। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ।

১০ মার্চ সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অসহায়, হতদরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে “ভিজিডি চাল বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপসহকারী কৃষি কর্মকর্তা ( ট্যাগ অফিসার ) মোঃ রফিকুল আমিন, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ