শিরোনাম

| |

শিশুদের খেলাধূলায় উৎসাহিত করতে হবে – এমপি শাওন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 10, 2024 1:56 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিশুদের খেলাধূলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ে তুলতে হবে।শিক্ষার্থীদের খেলাধুলার আরো বেশি মনোযোগ দিতে হবে। খেলাধুলার চর্চায় থাকলে কোন শিক্ষার্থী পথভ্রষ্ট হবে না। মাদক সেবন করবে না। ভুল পথে যাবে না।

শনিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও লালমোহন খেলোয়ার কল্যাণ ট্রাস্টের আয়োজনে লালমোহন প্রিমিয়াম ক্রিকেট ফাইনাল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ