শিরোনাম

| |

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 7, 2024 11:19 PM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক ::আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদে এর বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।

অদ্য বৃহস্পতিবার (৭ মার্চ) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা.মো, শফিকুল ইসলাম।

উক্ত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ ও তার লোকজন টাকার বিনিময়ে ভোট কেনার প্রতিযোগীতায় মেতেছেন এবং সে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন মাঠে।

বিশেষ করে নির্বাচনের আগমূহুর্তে পৌর এলাকার ০১ ০৪,০৮ এবং ০৯ নং ওয়ার্ডে টাকা দিয়ে ভোট কিনছেন মহিউদ্দিন আহম্মেদ। যা নিয়ে ইতোমধ্য বিতর্ক দেখা দিয়েছে শহরজুড়ে।

টাকা দিয়ে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছেন তিনি। ফলে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা করা হচ্ছে।
টাকার বিনিময় ভোট কেনার প্রতিযোগীতা বন্ধ এবং মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয় লিখিত অভিযোগে।

এব্যাপারে জানতে অভিযুক্ত প্রার্থী মহিউদ্দিন আহম্মেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ঘটনার বরাত দিয়ে জানান, টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে আমরা পেয়েছি। এবিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো বলে জানান।

আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ এবং তিন টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন সহ মোট ৬১ জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছে।পটুয়াখালী পৌরসভার মোট ভোটার ৫০ হাজার ৬শত ৯৯ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ