শিরোনাম

| |

শিক্ষক ও শিক্ষার্থীর সু সম্পর্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যাবস্থা                                       ——-রাশেদ খান মেনন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2024 7:52 PM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নিতে হবে, সে ক্ষেত্রে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সু সম্পর্ক প্রয়োজন।সেই সু সম্পর্কই বদলে দিতে পারবে শিক্ষা ব্যাবস্থা। একজন শিক্ষক অতিরিক্ত সময় থেকে একটু সময়  ছাত্র – ছাত্রীর সাথে কাটালে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন করতে পারবে । তিনি ২ মার্চ শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলার উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরুস্কার বিতারন অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন স্মাট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।বিএন খান কলেজ বরিশাল জেলার সেরা বিদ্যালয়ে পরিনত করতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান কলেজ উন্নয়নে তিনি সহয়াতা করার ঘোষনা দেন। উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক কালা চাদ সাহা।  এছাড়াও রাশেদ খান মেনন সকালে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে হাসপাতালে ব্যাবস্থা কমিটির সভায় যোগদান করেন পরে উজিরপুর মহিলা কলেজের একাডেমিক ভবনের নির্মান কাজ উদ্ভোধন করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ