শিরোনাম

| |

বর্তমানে রাজনৈতিক চরিত্র জাহিলী যুগকেও হার মানিয়েছে : চরমোনাই পীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2024 3:03 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক॥ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের মানুষ বর্তমানে কঠিন মুহূর্ত অতিক্রম করছে। হত্যা, খুন, গুম, ধর্ষণ ক্ষমতাসীনদের নিত্যদিনের ঘটনা। রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলী যুগকেও হার মানিয়েছে। যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস পায় বলেও অভিযোগ করেন পীর ছাহেব। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলী যুগকেও হার মানিয়েছে।

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিন শুক্রবার (০১ মার্চ, ২০২৪) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে পীর ছাহেব চরমোনাই প্রধান মেহমানের বক্তব্য রাখছিলেন। পীর ছাহেব চরমোনাই বেইলি রোডে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

পীর ছাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, আওয়়ামী ছাত্রলীগের ছেলেরা দেশকে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থায়় এদেশকে মানুষের দেশ বলা যায়না বলেও জানান তিনি। তিনি এর পরিবর্তন করতে হবে বলে অভিমত ব্যক্ত করে এ পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সভাপতি জি এম রুহুল আমিন, এম হাসিবুল ইসলাম, নূরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে শুক্রবার দেশের বৃহত্তম জুমার জামাতে লক্ষ লক্ষ মুসুল্লী এক সামিয়ানার নিচে নামাজ আদায় করেন। শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের পরে মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ